নির্বাচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ২০১৫-১৬ সেশনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে দৈনিক আলোকিত বাংলাদেশ-এর বেলাল হোসাইন রাহাত সভাপতি ও ডেইলি সান-এ মওদুদ আহম্মেদ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৪৭ জন ভোটারের মধ্যে ৪৬ জন ভোট দেন। ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক শাহেদুর রশিদ প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।