প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুপচাঁচিয়া উপজেলার তালোড়া চালকল মালিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন গত রোববার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে আনোয়ারুল হক তালুকদার, সহসভাপতি পদে নূর এ আলম চৌধুরী ও মোহন লাল গুপ্ত নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সাধারণ সম্পাদক পদে সুভাষ প্রসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে বেলাল হোসেন, দপ্তর সম্পাদক পদে শ্যামাপদ সরকার, কোষাধ্যক্ষ পদে রঞ্জন সরকারসহ মোট ১৫ জন নির্বাচিত হন। তালোড়ায় সমিতির কার্যালয়ে সকাল নয়টা থেকে একটা পর্যন্ত ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়। ১৬৩ জন সদস্যের মধ্যে ১৪৯ জন সদস্য ভোট দেন।