নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ও কোরকদী ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে গাজনা ইউনিয়নে জামায়াত-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবদুল মান্নান মোল্লা ও কোরকদী ইউনিয়নে বিএনপি-সমর্থিত প্রার্থী মুকুল হোসেন চেয়ারম্যান নির্বাচিত হন। এ ছাড়া গত মঙ্গলবার গোপালগঞ্জ সদরের কড়পাড়া ইউনিয়ন ও কোটালীপাড়া উপজেলার পুশলা ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচন হয়। এতে কড়পাড়ায় আওয়ামী লীগ-সমর্থিত মজিবর রহমান বেগ ও পুশলায় একই দল-সমর্থিত কামরুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত হন।