প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনে জয়ী হয়েছে বিএনপি-জামায়াত-সমর্থিত শিক্ষক প্যানেল। রোববার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। শিক্ষক সমিতির নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রোববার সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ৪২৭ নম্বর কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৩৫৯ জন শিক্ষকের মধ্যে ভোট দেন ৩১৫ জন। রাত সোয়া আটটায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা কাজী আখতার হোসাইন। ফলাফলে শিক্ষক সমিতির ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক এমতাজ হোসেন ১৪৮টি ভোট ও ১৩১টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন অধ্যাপক অলী উল্লাহ। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি