নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি হয়েছেন জনসংযোগ দপ্তরের সেকশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হয়েছেন রেজিস্ট্রার দপ্তরের সেকশন কর্মকর্তা ফারজানা ইসলাম। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের কক্ষে এ নির্বাচন হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কর্মকর্তার দায়িত্ব পালন করেন পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রকৌশলী এস এম এস্কেন্দার আলী। এ ছাড়া বিভিন্ন পদে নির্বাচিত ব্যক্তিরা হলেন মো. নাছিরুল ইসলাম, মো. মোরাদ হোসেন, বি এম আরিফুল ইসলাম, ওয়ালিদ মিয়া, ফয়সাল আহমেদ, মো. মাহবুবুল আলম, আসলাম হোসেন, ব্রাদার রাজীব কুমার, এস্কেন্দার আলী, মো. তহিদুল ইসলাম, তুহিন মাহমুদ, মো. ওবায়দুর রহমান ও যুঁথি আক্তার।