প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধা শিল্প ও বণিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন গত শনিবার জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে মোট ১৯টি পদের মধ্যে বণিক সমিতির সাবেক সভাপতি শাহজাদা অনোয়ারুল কাদির প্যানেলের ১০ জন এবং বর্তমান সভাপতি আবুল খায়ের মোরছালিন পারভেজ প্যানেলের ৮ জন নির্বাচিত হন। এ ছাড়া গ্রুপ অ্যাসোসিয়েট হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিল্লুর রহমান নির্বাচিত হন।