নির্বাচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিসহ অন্যান্য দল থেকে মনোনয়নপত্র দাখিল না করায় আওয়ামী লীগ-সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নয়টি পদ লাভ করেছে। ১৮ ফেব্রুয়ারি ১১টি পদের মধ্যে শুধু সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। সমিতির নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সোমবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। নির্ধারিত সময়ের মধ্যে ১১টি পদের সব কটিতে মনোনয়নপত্র জমা দেয় আইনজীবী সমন্বয় পরিষদ। বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম শুধু সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র দাখিল করে। বাকি নয়টি পদে কেউ মনোনয়নপত্র দাখিল করেনি।