নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৬-১৭ মেয়াদে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ নিরঙ্কুশ জয় পেয়েছে। সমিতির ১৭টি পদের সব কটিতেই এ পরিষদ জয় পেয়েছে। নির্বাচনে সভাপতি হয়েছেন ওয়াহিদ-উল-ইসলাম। সাধারণ সম্পাদক হয়েছেন জহুরুল ইসলাম। নির্বাচন কমিশনের চেয়ারম্যান ছিলেন আইনজীবী আ স ম আখতারুজ্জামান মাসুম। গত সোমবার সমিতি ভবনে সকাল সাড়ে নয়টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত ভোট নেওয়া হয়। মধ্যরাতে ফল ঘোষণা করা হয়। নির্বাচনে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সমিতির ৪৪২ জন ভোটারের মধ্যে ৪১৮ জন ভোট দেন।