প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচন ১০ মার্চ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে আওয়ামী লীগ ও বামপন্থীদের প্যানেল সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সভাপতি পদে আবুল হাসেম খান ও সাধারণ সম্পাদক মো. সহিদুল হক প্রার্থী হয়েছেন। বিএনপি ও জামায়াত-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে সভাপতি মো. শফিকুল আলম ও সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম প্রার্থী হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার মো. আমজাদ হোসেন বলেন, ১০ মার্চ সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট নেওয়া হবে। এ বছর ৮২৯ জন ভোটার রয়েছেন। আইনজীবী সমিতির কার্যালয়ে ওই নির্বাচন হবে।