প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুর পৌরসভা ও সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আগামী ৩১ অক্টোবর। নির্বাচন কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট দপ্তর থেকে গত মঙ্গলবার রাত আটটায় এ-সংক্রান্ত একটি চিঠি জেলা নির্বাচন কার্যালয়ে পৌঁছেছে। জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঘোষিত তফসিল অনুযায়ী পৌরসভার মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ৬ অক্টোবর, বাছাই ৮ অক্টোবর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৫ অক্টোবর। ১৬ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হবে। একই সঙ্গে আমদহ ইউপির মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৬ অক্টোবর, বাছাই ৭ অক্টোবর, প্রত্যাহারের শেষ সময় ১৪ অক্টোবর। কুষ্টিয়া অফিস