নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের উজিরপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত রোববার রাতে উজিরপুর রিসোর্স সেন্টারে এ আয়োজন করা হয়। এস এম মঞ্জুর কুদ্দুসের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আবু বক্কর সিদ্দিক, নাজমুল হক, আলমগীর হোসেন, মুক্তার হোসেন প্রমুখ। সভার দ্বিতীয়ার্ধে এক বছরের জন্য একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি হয়েছেন শিকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বসার মৃধা, সহসভাপতি হয়েছেন হস্তিশুণ্ড এম ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক। পূর্ণাঙ্গ কমিটির সদস্যসংখ্যা ৩১।