প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন আজ। দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৮ জন। আওয়ামী লীগ-সমর্থিত প্যানেলে সভাপতি এস এম আব্রাহাম লিংকন ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন। অপরদিকে জামায়াত ও বিএনপি-সমর্থিত প্যানেলের সভাপতি ইয়াছিন আলী সরকার ও সাধারণ সম্পাদক মুহা. ফখরুল ইসলাম। মোট ভোটার ১৮১। সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনে ভোট নেওয়া হবে।