নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের চা-শিল্পে কর্মরত কর্মচারীদের সংগঠন (ট্রেড ইউনিয়ন) বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে মো. ইকবাল চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে মো. জাকারিয়া নির্বাচিত হয়েছেন। গতকাল মঙ্গলবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌর এলাকার গুহ সড়কে অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মিজবাহ্ উদ্দিন আহমদ চৌধুরী নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। গত সোমবার সিলেট ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় ১২টি সেন্টারে একযোগে ভোট নেওয়া হয়।