নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সরকারি মহিলা কলেজে ২০১৭ সালের শিক্ষক পরিষদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এতে সম্পাদক পদে দর্শন বিভাগের সহকারী অধ্যাপক আজহারুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম সম্পাদক পদে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. মহসিন ও কোষাধ্যক্ষ পদে অর্থনীতি বিভাগের প্রভাষক ইফফাত জাহান উর্মি নির্বাচিত হন। নির্বাচনে ৫৬ জন শিক্ষক ভোট দেন। কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে সকাল ১০টায় নির্বাচন অনুষ্ঠিত হয়। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা