নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ডেইলি সান পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মওদুদ আহম্মেদ সুজন সভাপতি এবং ডেইলি অবজারভার পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শরীফুল কবির শামীম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল ছাত্র-শিক্ষক কেন্দ্রে সমিতির কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আরিফুল ইসলাম সহসভাপতি, সাইফুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক, আবদুল্লাহ আল মামুন কোষাধ্যক্ষ, নূর আলম দপ্তর ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হন। সদস্যরা হলেন তহিদুল ইসলাম, মো. আসাদুজ্জামান এবং হাসান আল মাহমুদ।