নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনে জিনাত-লতিফ পরিষদ সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও সাংগঠনিক সম্পাদকসহ ১১টি পদে জয়ী হয়েছে। সভাপতি পদে জিনাত আমান, আবদুল্লাহ আল মামুন ও আবু তাহের সহসভাপতি, আবদুল লতিফ সাধারণ সম্পাদক, মিজানুর রহমান ও এস এম মাহমুদুল হক যুগ্ম সম্পাদক এবং মোহাম্মদ রহমত উল্লাহ কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের তথ্য কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত সোমবার ১৫টি পদে অ্যাসোসিয়েশনের ৬৩ জন ভোটারের মধ্যে ৬১ জন ভোট দেন।