নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নয়জন ও সাধারণ সম্পাদক পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এ ছাড়া সহসভাপতি পদে পাঁচজন, যুগ্ম সম্পাদক পদে চারজন, পাঠাগার সম্পাদক পদে দুজন, সমাজবিষয়ক সম্পাদক পদে দুজন, নির্বাচন কর্মকর্তা পদে দুজন, সম্পাদকের দুটি পদে চারজন এবং ১১টি সদস্য পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।