নির্বাচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার নির্বাচন গতকাল শুক্রবার স্থানীয় সাংবাদিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে যুগান্তর-এর জেলা প্রতিনিধি মতিউর রহমান সভাপতি ও নিউএজ-এর জেলা প্রতিনিধি শাহজাহান বিশ্বাস সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এ ছাড়া আবুল কালাম আজাদ ও গাজী ওয়াজেদ আলম সহসভাপতি, বি এম খোরশেদ আলম যুগ্ম সম্পাদক, রামপ্রসাদ সরকার ও মনিরুল ইসলাম সহসাধারণ সম্পাদক, জালাল উদ্দিন সাংগঠনিক সম্পাদক, শাহীন তারেক কোষাধ্যক্ষ ও আবুল বাশার দপ্তর সম্পাদক নির্বাচিত হন। মানিকগঞ্জ প্রতিনিধি