প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) কর্মচারী কল্যাণ সমিতি নির্বাচন গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মো. হারুন-অর-রশিদ সভাপতি ও মো. রমজান হোসেন কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহসভাপতি মো. হেমায়েত হোসেন, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম এবং কার্যকরী সদস্য সাইফুল ইসলাম সবুজ, মুমিনুল হক, মো. ইসমাইল পারভেজ ও মো. আবু হাসান। বাসস।