প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ ধাপে আজ সোমবার গাজীপুর সদর উপজেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ করা হবে৷ উপজেলার মোট ৪৪টি কেন্দ্রে ২৯০টি কক্ষে ভোট গ্রহণ করা হবে৷ এর মধ্যে ৩৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ও ১১টিকে কম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ প্রশাসন৷ জয়দেবপুর থানার ওসি এস এম কামরুজ্জামান জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর প্রতিটিতে একজন এসআইয়ের নেতৃত্বে ছয়জন কনস্টেবল ও ১২ জন করে আনসার মোতায়েন করা হবে৷ গাজীপুর প্রতিনিধি