নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের শিক্ষক পরিষদের নির্বাচন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক জুলফিকারুল হক সাধারণ সম্পাদক, ইতিহাস বিভাগের দুই শিক্ষক শাহজাহান আলী কোষাধ্যক্ষ ও এনামুল হক ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় রসায়ন বিভাগের ফারুক আহম্মেদ যুগ্ম সম্পাদক, ইসলামি শিক্ষা বিভাগের মুহাম্মদ আবদুর রকিব সাংস্কৃতিক সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের অনামিকা পাল নারীবিষয়ক সম্পাদক হয়েছেন। পদাধিকারবলে কলেজের অধ্যক্ষ এই পরিষদের সভাপতি।