নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন গত সোমবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে নোমান আহমদ সিদ্দিকী সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বিপ্লব কান্তি দাস নির্বাচিত হন। শ্রীমঙ্গল শহরের ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয়ে এই নির্বাচন হয়। রাত ১০টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে দুটি প্যানেল এবং সাধারণ সম্পাদক পদে দুজন প্রার্থী স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ৩৬৪ জন ভোটারের মধ্যে ৩৫৬ জন ভোট প্রদান করেন।