প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের মধুখালীতে ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনে শ্রমিক-কর্মচারী পরিষদ মনোনীত হামিদ-কাজল পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে। গত বুধবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে হামিদুর রহমান ও সাধারণ সম্পাদক পদে কাজল বসু নির্বাচিত হয়েছেন। এ ছাড়া মো. মনিরুল ইসলাম জ্যেষ্ঠ সহসভাপতি, হারুন অর রশিদ সহসভাপতি নির্বাচিত হয়েছেন। বুধবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।