নির্বাচন অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জ শিল্প ও বণিক সমিতির নির্বাচনে মোতাচ্ছিরুল ইসলাম সভাপতি, মিজানুর রহমান জ্যেষ্ঠ সহসভাপতি ও অজয় বিক্রম সহসভাপতি নির্বাচিত হয়েছেন। গত সোমবার দ্বিতীয় পর্যায়ের এ নির্বাচন জেলা বণিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অর্ডিনারি গ্রুপের ১২ জন ও অ্যাসোসিয়েট গ্রুপের ছয়জনসহ ১৮ জন পরিচালক ওই দিন গোপন ব্যালটে তাঁদের নেতা নির্বাচন করেন। ১৮ অক্টোবর হবিগঞ্জ বণিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন হয়। এতে অর্ডিনারি গ্রুপে ১২ জন ও অ্যাসোসিয়েট গ্রুপে ছয়জন পরিচালক নির্বাচিত হন। নির্বাচিত ওই পরিচালকেরা সভাপতিসহ দুজন সহসভাপতি নির্বাচন করেন।