নির্বাচন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ আট বছর পর গতকাল শুক্রবার উৎসবমুখর পরিবেশে চাঁদপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশনার জাহাঙ্গীর হোসেন বলেন, নির্বাচনে ১৩১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন আনোয়ার হোসেন বাবুল, ১১০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হন মোতালেব হোসেন মিলন ও ৮৮ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক হন তাজুল ইসলাম লিমন। গতকাল সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত শহরের মীর শপিং কমপ্লেক্সে ভোট গ্রহণ করা হয়। বস্ত্র ব্যবসায়ী সমিতির ১৮৩ জন ভোটারের মধ্যে ১৭৫ জন ভোট দেন।