নির্বাচন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামের হল রুমে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি মো. আবদুল বারেক। এতে বিদায়ী সাধারণ সম্পাদক মানিক দত্ত বার্ষিক প্রতিবেদন পাঠ করেন। সভা শেষে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আগামী চার বছরের জন্য মানিক দত্তকে সভাপতি ও হাকিম বাবুলকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এ ছাড়া দুই সহসভাপতি পদে সৈয়দ রবিউল করিম ও খোরশেদ আলম, সহসাধারণ সম্পাদক পদে মাহবুব রানা, কোষাধ্যক্ষ পদে জিন্নত আলী নির্বাচিত হয়েছেন।