প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রায়পুর স্টেশন মডেল প্রাথমিক বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার চর আবাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান দেওয়ান সভাপতি ও সেন্ট্রাল কেরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. শামছুল আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এতে দক্ষিণ–পূর্ব কেরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নুর আলম সাংগঠনিক সম্পাদক ও চরপাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমীর চন্দ্র কর্মকার অর্থ সম্পাদক পদে জয়ী হন।