নির্বাচন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কোনো প্যানেল জমা না হওয়ায় নির্বাচন কমিশন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৩ সদস্যের কমিটিকে নির্বাচিত ঘোষণা করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘোষণা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় নির্বাহী প্রকৌশলী মো. মুরশীদ আবেদীন সভাপতি, সেকশন অফিসার মো. রফিকুল ইসলাম সেরনিয়াবাতকে সাধারণ সম্পাদক ও গণসংযোগ কর্মকর্তা মো. ফয়সল মাহমুদ সহসভাপতি নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অন্যরা হলেন সহসাধারণ সম্পাদক মো. মিলন, কোষাধ্যক্ষ মো. হাসিব মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. দিদার হোসেন খান, প্রচার সম্পাদক মো. হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক মো. আসিফ উদ্দিন খান, সমাজকল্যাণ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তরিকুল ইসলাম, মহিলাবিষয়ক সম্পাদক মোসাম্মৎ দুলসাদ বেগম, সদস্য মো. হুমায়ূন কবীর, সায্যাদ উল্লাহ মো. ফয়সাল ও তামান্না শারমিন। বরিশাল অফিস