প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনা জেলা আইনজীবী সমিতির (বার) বার্ষিক নির্বাচন গত সোমবার অনুষ্ঠিত হয়েছে। এতে আওয়ামী আইনজীবী পরিষদ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সিতাংশু বিকাশ আচার্য সভাপতি ও আমিনুল হক খান (বিএনপিপন্থী) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মোট নয়টি পদে জেলা জজ ভবনের নিচতলার একটি কক্ষে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট হয়। ২৯৩ জন ভোটারের মধ্যে ২৮১ জন ভোটাধিকার প্রয়োগ করেন। পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফল ঘোষণা করা হয়। নেত্রকোনা প্রতিনিধি