নির্বাচন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১৬৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবের আমেজে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত একযোগে ভোট গ্রহণ চলে। নির্বাচন উপলক্ষে শিশুদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এ নির্বাচনে ভোট দেয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, শিশুদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলার জন্য এ নির্বাচনের আয়োজন করা হয়।