নির্বাচন অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের ডিন নির্বাচনে উপাচার্য সমর্থিত আওয়ামীপন্থী শিক্ষকদের প্যানেল জয়লাভ করেছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে সকাল নয়টা থেকে একটা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কলা ও মানবিক অনুষদে অধ্যাপক অসিতবরণ পাল, গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদে অধ্যাপক মো. নূরুল আলম, সমাজবিজ্ঞান অনুষদে অধ্যাপক মো. সাজেদ আশরাফ করীম, জীববিজ্ঞান অনুষদে মো. আবদুল জব্বার হাওলাদার জয়লাভ করেন।