নির্বাচন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি পীরগঞ্জ উপজেলা শাখার কার্যকরী সংসদের ত্রিবার্ষিক নির্বাচন গতকাল বুধবার স্থানীয় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে পর্যবেক্ষক ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মো. মহিদুল ইসলাম ও ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক ইমাম গাজ্জালী। নির্বাচনে মো. আবদুল ওহাবকে সভাপতি ও মো. সেলিমকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের কমিটি গঠন করা হয়। পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি