নির্বাচন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পিরোজপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে নির্বাচনের ফলাফল ঘোষণা পর্যন্ত সেখানে র্যাব ও বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল। ভোট গ্রহণ শেষে সন্ধ্যা সাতটায় নির্বাচন কমিশনার নির্বাহী হাকিম শেখ রাশেদ উজ্জামান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে শফিউল হক সভাপতি, শিরিনা আফরোজ ও ফিরোজ আহমেদ সহসভাপতি, ফসিউল ইসলাম সাধারণ সম্পাদক, রশিদ আল মুনান কোষাধ্যক্ষ, হাসান মামুন সহসাধারণ সম্পাদক, মিজানুর রহমান দপ্তর সম্পাদক, হাসিবুল ইসলাম হাসান তথ্যপ্রযুক্তি ও প্রকাশনা সম্পাদক, অভিজিৎ মণ্ডল সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। ৫৩ জন ভোটারের মধ্যে ৫২ জন ভোটার ভোট প্রদান করেন।