প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রধান চিকিৎসা কর্মকর্তা মো. এমদাদুল হক সভাপতি ও নির্বাহী প্রকৌশলী মারুফ আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিতরা আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন। কমিটিতে সহসভাপতি পদে মো. মনিরুজ্জামান ও আবু আউয়াল সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ সাজ্জাদ হোসেন মোল্লা ও মো. জাহাঙ্গীর আলম নির্বাচিত হয়েছেন।