নির্বাচন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতিসহ ১০টি পদে বিএনপি সমর্থক এবং সাধারণ সম্পাদকসহ পাঁচটি পদে আওয়ামী লীগ সমর্থকেরা বিজয়ী হয়েছেন। সভাপতি পদে জয়নুল আবেদিন মিন্টু ও সাধারণ সম্পাদক পদে সাইদুর রহমান নির্বাচিত হয়েছেন। ৩৭৫ জন ভোটারের মধ্যে ৩৬১ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আবু ইউসুফ মো. মাসুদ চৌধুরী। বেলা ১১টা থেকে বিকেল তিনটা পর্যন্ত ভোট গ্রহণ চলে।