প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পৌর জামতলা বাজার ব্যবসায়ী পরিষদের প্রথম দ্বিবার্ষিক নির্বাচন গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এতে আবুল কাশেম দেওয়ান সভাপতি ও চিত্ত রঞ্জন বিশ্বাস সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচনে মোট নয়টি পদে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। পরিষদের নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি মো. দলিল উদ্দিন ফকির, সহসাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মো. ওয়াদুদ মোল্যা, কোষাধ্যক্ষ আবদুল লতিফ মোল্যা প্রমুখ।