নির্বাচন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনে ইনডিপেনডেন্ট টেলিভিশনের রাজশাহী ব্যুরোর প্রধান আহসান হাবিব সভাপতি ও একুশে টেলিভিশনের রাজশাহী বিভাগের প্রতিনিধি বদরুল হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। তাঁরা দুই বছরের জন্য নির্বাচিত হলেন। সমানসংখ্যক ভোট পাওয়ায় চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরা পারসন রায়হানুল ইসলাম ও চ্যানেল একাত্তরের ক্যামেরা পারসন মেহেদী হাসান যৌথভাবে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।