প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পুনর্গঠিত নতিপোতা ও নবগঠিত নাটুদহ ইউনিয়ন পরিষদের নির্বাচন আজ রোববার। দুটি ইউনিয়নের প্রায় ২৭ হাজার ভোটার এবার ভোট দেবেন। নতিপোতা ইউনিয়নে চেয়ারম্যান পদে আবদুল আজিজ, কামরুজ্জামান, রবিউল হাসান ও মনিরুজ্জামান প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া সংরক্ষিত তিনটি নারী সদস্য পদে নয়জন এবং নয়টি সাধারণ সদস্য পদে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নাটুদহ ইউনিয়নে চেয়ারম্যান পদে ইয়াচ নবী, শফিকুল ইসলাম, ফজলুল হকসহ নয় জন এবং সংরক্ষিত তিনটি নারী সদস্য পদে ১৩ জন ও নয়টি সাধারণ সদস্য পদে ৩৪ জন প্রার্থী ভোটযুদ্ধে লড়ছেন।