প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার নির্বাচন আজ রোববার অনুষ্ঠিত হচ্ছে। এতে মেয়র পদে পাঁচজন, সাধারণ কাউন্সিলর পদে ২২ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে ভোটারসংখ্যা ১৭ হাজার ২১৮ জন। এর মধ্যে পুরুষ ৮ হাজার ৫৯৪ জন ও মহিলা ৮ হাজার ৬২৪ জন। পৌরসভার ১১টি ভোটকেন্দ্রের ৪০টি বুথে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে। রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।