প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন আজ শনিবার সখীপুর পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হবে। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এতে উপজেলার ৪৮টি উচ্চবিদ্যালয়ের ৬২৫ জন শিক্ষক ভোট দেবেন। তিন বছর পরপর সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন হয়ে আসছে। নির্বাচনে সভাপতি পদে উপজেলার গোহাইল বাড়ি আবদুল গণি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক সভাপতি শহীদুল ইসলাম এবং গজারিয়া শান্তিকুঞ্জ একাডেমির প্রধান শিক্ষক মতিউর রহমান ভূঁইয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া সাধারণ সম্পাদক পদে কালিদাস কলিম উদ্দিন উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক এ কে এম সাইফুল্লাহ, সখীপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল আজিজ ও সখীপুর পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক এ কে এম ফজলুল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন।