নির্বাচন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আজ সোমবার অনুষ্ঠিত হবে। জেলা আইনজীবী ভবনের নিচতলায় সকাল সাড়ে নয়টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে রয়েছেন কুষ্টিয়া আদালতের জ্যেষ্ঠ আইনজীবী এস এম আনসার আলী। ১৭টি পদের জন্য ৩৮ জন প্রার্থী হয়েছেন। সভাপতি পদে লড়ছেন জ্যেষ্ঠ আইনজীবী সিরাজ-উল-ইসলাম, আওয়ামী লীগ-সমর্থিত আ স ম আখতারুজ্জামান এবং বিএনপি-সমর্থিত গিয়াস উদ্দিন মিঞা। সাধারণ সম্পাদক পদে প্রাথী হয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী নুরুল ইসলাম ও বর্তমান সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম। কুষ্টিয়া অফিস