নির্বাচন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয়ের ছাত্র পরিষদ নির্বাচন আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রার্থীরা লিফলেট নিয়ে প্রচার চালাচ্ছে। নির্বাচনে বিদ্যালয়ে অধ্যয়নরত ষষ্ঠ থেকে দশম শ্রেণির ১৫ জন শিক্ষার্থী প্রার্থী হয়েছে। তাদের মধ্যে আটজন প্রার্থী শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য শিক্ষার্থীদের মধ্যে একজন প্রধান নির্বাচন কমিশনার ও চারজন সহকারী নির্বাচন কমিশনার নিয়োগ করা হয়েছে।