নির্বাচন উপলক্ষে ৬ জুলাই গাজীপুরে ছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ৬ জুলাই গাজীপুরে সাধারণ ছুটি থাকবে। ওই দিন সেখানকার সরকারি-বেসরকারি কোনো প্রতিষ্ঠান খোলা রাখা যাবে না।

গাজীপুরের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা জানিয়েছেন, ৬ জুলাই নির্বাচন উপলক্ষে ছুটির কথা শুনেছেন তাঁরা। কিন্তু মালিকেরা চাইছেন শুক্রবার তাঁদের দিয়ে কাজ করাতে। কিন্তু তাঁরা আপত্তি করেছেন। এ ছাড়া কয়েকটি পোশাক কারখানায় নির্বাচনের দিনও কাজ করানোর চেষ্টা চলছে।

এ ব্যাপারে গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মতিয়ার রহমান প্রথম আলো ডটকমকে বলেন, নির্বাচন উপলক্ষে ৬ জুলাই সাধারণ ছুটি থাকবে। সেদিন গাজীপুরে কোনো সরকারি প্রতিষ্ঠান-ব্যাংক-বিমা খোলা থাকবে না। এ ছাড়া গার্মেন্টস ও শিল্পকারখানাগুলোতে সেদিন বাধ্যতামূলক ছুটি রাখতে হবে। কেউ চাইলেও সেদিন কোনো প্রতিষ্ঠান খোলা রাখতে পারবে না।

৬ জুলাই নবগঠিত গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচন। এই নির্বাচনে মোট ভোটার ১০ লাখ ২৬ হাজার ৯৩৯ জন।