নির্বাচন কমিশন অভিমুখে আজ বিএনপির মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা-৩ আসনের উপনির্বাচনের ফলাফল বাতিল এবং প্রধান নির্বাচন কমিশনার ও অপর দুই কমিশনারের পদত্যাগের দাবিতে আজ সোমবার নির্বাচন কমিশন (ইসি) অভিমুখে বিক্ষোভ মিছিল করবে বিএনপি। বিকেল তিনটায় মুক্তাঙ্গনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে কমিশন অভিমুখে এই মিছিল শুরু হবে।বিএনপির সূত্র জানায়, কর্মসূচিতে ঢাকা মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত থাকবেন। মিছিলে নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় কমিটির নেতারা।পুলিশ সূত্র জানায়, আজ বিএনপির নির্বাচন কমিশন অভিমুখে মিছিলকে কেন্দ্র করে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য প্রায় দেড় হাজার পুলিশ মোতায়েন করা হবে। মুক্তাঙ্গন ঘিরে ব্যারিকেড দেওয়া হবে। এ ছাড়া জাতীয় প্রেসক্লাব ও মৎস্য ভবনের সামনেও ব্যারিকেড দেওয়া হবে।