প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচন কমিশন পুনর্গঠনের ক্ষেত্রে সরকার একতরফাভাবে সিদ্ধান্ত নিলে বিরোধী দল তা মানবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। তিনি সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানান।গতকাল বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় এম কে আনোয়ার এ দাবি জানান। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল এই মানববন্ধন আয়োজন করে।নির্বাচন কমিশনে সরকার পছন্দের ব্যক্তিদের নিয়োগ দিয়ে আগামী নির্বাচনে জয়ী হওয়ার চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন এম কে আনোয়ার।মানববন্ধনে আরও বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির নেতা রুহুল কুদ্দুস তালুকদার, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, হুমায়ুন কবীর বেপারী প্রমুখ।