বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী ফারুক খান নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে সংসদে আলোচনার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নির্বাচনের দায়িত্ব তত্ত্বাবধায়ক সরকারের নয়, নির্বাচন কমিশনের। শক্তিশালী নির্বাচন কমিশনের মাধ্যমে তত্ত্বাবধায়ক-ব্যবস্থা ছাড়াই সুষ্ঠু নির্বাচন সম্ভব। গতকাল বুধবার দুপুরে টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও স্থানীয় সাংসদ জাহিদ আহসান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন টঙ্গী পৌরসভার মেয়র আজমত উল্লা খান, গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক সাংসদ কাজী মোজামেঞ্চল হক, টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, গাজীপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। ফারুক খান গতকাল কলেজটিতে শহীদ আহসানউল্লাহ মাস্টার সঞ্চৃতি পাঠাগারও উদ্বোধন করেন।