নির্বাচন কমিশনকে নিরপেক্ষ থাকার আহ্বান মাহীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তরা রাজলক্ষ্মী এলাকায় গণসংযোগ করেন মেয়র পদপ্রার্থী মাহী বি চৌধুরী l প্রথম আলো
উত্তরা রাজলক্ষ্মী এলাকায় গণসংযোগ করেন মেয়র পদপ্রার্থী মাহী বি চৌধুরী l প্রথম আলো

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মাহী. বি. চৌধুরী নির্বাচন কমিশনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে বলেছেন, নির্বাচন সুষ্ঠু করার দায়িত্ব নির্বাচন কমিশনের। তবে সন্দেহ আছে মানুষ সঠিকভাবে ভোট দিতে পারবে কিনা? সঠিকভাবে ভোট দিলেও তা সঠিকভাবে গণনা হবে কিনা? আর সঠিকভাবে গণনা হলেও সঠিকভাবে ফলাফল প্রকাশ করা হবে কিনা?
মাহী শনিবার সকাল সাড়ে ১১টায় উত্তরার রাজলক্ষ্মী কমপ্লেক্স থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন। তিনি রবীন্দ্র সরণি হয়ে উত্তরা ৩,১২ ও ১৩ নম্বর সেক্টর, বেড়িবাঁধ, হাউস বিল্ডিং ও নিকুঞ্জ আবাসিক এলাকার বিভিন্ন স্থানে পথসভায় বক্তৃতা এবং গণসংযোগ করেন।
মাহী বলেন, নির্বাচন সুষ্ঠু করার দায়িত্ব নির্বাচন কমিশনের। কিন্তু সেনাবাহিনী যখন নামে তখন মানুষের মধ্যে নিরাপত্তার ধারণা তৈরি হয়। সেটাই এখন প্রয়োজন।