নির্বাচন কমিশনে আইনশৃঙ্খলা নিয়ে বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা পরিষদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনে বৈঠক চলছে। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদ এই বৈঠকে সভাপতিত্ব করছেন।
বৈঠকসূত্র বলছে, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কমিশন সংশ্লিষ্ট বাহিনীগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করে থাকে। আজকের বৈঠকটিও একই ধরনের।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী, পুলিশ, র্যাব, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর, বিজিবি, আনসার এসব প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। বেলা সোয়া ১১টা থেকে নির্বাচন কমিশনের সম্মেলনকক্ষে এ বৈঠক চলছে।