প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর মুহাম্মদ আবদুল্লাহ। আর বর্তমান সচিব সিরাজুল ইসলামকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার জের ধরে প্রায় সাত মাস ধরে ওএসডি হয়ে থাকা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাবেক সচিব এম আসলাম আলমকে বিসিএস প্রশাসন একাডেমির রেক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল বুধবার এ বিষয়ে আদেশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) মো. জিল্লার রহমানকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।