নির্বাচন কমিশনের আপিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচনে কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণ করতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিতের আবেদন করেছে নির্বাচন কমিশন। আগামী ১০ নভেম্বর এই উপনির্বাচন হবে। নির্বাচন কমিশনের আইনজীবী মো. ইয়াসিন খান গতকাল সোমবার বিকেলে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন জমা দেন। আজ মঙ্গলবার অবকাশকালীন চেম্বার বিচারপতির আদালতে আবেদনটি শুনানির জন্য উঠতে পারে।